মেঘের রাজ্য সাজেক ও খাগড়াছড়ি ও রাঙ্গামাটি ভ্রমণ – ০১ রাত রাঙ্গামাটি ০১ রাত সাজেক

Sajek Valley Tour Package- 4
Rangamati, Sajek and Khagrachari Tour – 1 Night in Sajek, 1 Night in Rangamati

আমাদের বিশেষ সাজেক, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি ভ্রমণ প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে ১ রাত সাজেকে এবং ১ রাত রাঙ্গামাটিতে থাকার সুযোগ। এই প্যাকেজে আপনি পার্বত্য অঞ্চলের অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

আনুমানিক যাত্রা পরিকল্পনা

যাত্রার দিন

আমরা রাত ১১.০০টায় কমলাপুর/ফকিরাপুল/আরামবাগ থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করব।

ভ্রমণের প্রথম দিন:

Sajek Valley Tour Plan First Day

আনুমানিক ভোর ৬টায় আমরা রাঙ্গামাটি শহরে পৌঁছাবো। এরপর হোটেলে চেক ইন করবো। (চেক ইন সাধারণত ১২টায়, তবে সকালে যেসব রুম খালি থাকে, সেগুলো শেয়ার করে ফ্রেশ হওয়ার সুযোগ পাওয়া যাবে)। ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষে, আমরা ইঞ্জিন চালিত বোটে রাঙ্গামাটির দর্শনীয় স্থানগুলো ঘুরতে বের হবো। প্রথমে যাবো বড়কল বৌদ্ধ মন্দির, এরপর বড় শুভলং এবং ছোট শুভলং জলপ্রপাত। পেদা তিং তিং-এ দুপুরের খাবার পর, আমরা চাকমা রাজার বাড়ী ও রাজবন বিহার পরিদর্শন করবো। পরে আধুনিক পলওয়েল পার্ক ঘুরে রাঙ্গামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজে যাবো। ঝুলন্ত ব্রিজ পরিদর্শন শেষে, আমরা হোটেলে ফিরে আসবো। রাতের খাবার খেয়ে হোটেলে রাত্রীযাপন করবো।

ভ্রমণের দ্বিতীয় দিন:

Sajek Valley Tour Plan Second Day

ভোর সাড়ে ০৫ টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ০৬ টার মধ্যে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। খাগড়াছড়ি পৌঁছে সকালের নাস্তা শেষে আমরা বাঘাইহাট আর্মি ক্যাম্পের দিকে রওনা হবো। বাঘাইহাট পৌঁছে, আর্মিদের সকালের এসকটের সাথে সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। দুপুরের মধ্যে সাজেকে পৌঁছে চেক ইন করবো। ফ্রেশ হয়ে হালকা বিশ্রাম নিয়ে মধ্যাহ্ন ভোজ শেষে কংলাক পাড়া এবং সাজেকের বিভিন্ন স্পট ঘুরে দেখবো। রাতে বার বি কিউ ডিনার শেষে সাজেকে রাত্রি যাপন করবো।

ভ্রমণের তৃতীয় দিন:

Sajek Valley Tour Plan Day 3

সাজেকের মনোমুগ্ধকর ভোর উপভোগ করতে এবং সূর্যোদয়ের সৌন্দর্য দেখতে ভোরে হ্যালিপ্যাডে চলে যাব। ফিরে এসে ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষ করব। এরপর আর্মি এসকর্টের সাথে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। খাগড়াছড়ি পৌঁছে রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ সেরে শহরের বিভিন্ন দর্শনীয় স্পট ঘুরে দেখব।

সব স্পট ঘোরার পর ডিনার শেষ করে আমরা খাগড়াছড়িতে রাত্রীযাপন করব।

তিন দিনের খাবারের তালিকা

১ম দিনের খাবার:

  • সকালের নাস্তা: রুটি/পরোটা, ডাল/ভাজি, ডিমভাজি, চা, মিনারেল ওয়াটার। (রাঙ্গামাটি)
  • দুপুরের খাবার: সাদা ভাত, রই মাছ কাবাং, কাস্কি ফ্রাই, চাপিলা ফ্রাই, সবজি, ভর্তা, ডাল, মিনারেল ওয়াটার। (রাঙ্গামাটি)
  • রাতের খাবার: সাদা ভাত, মুরগি তরকারি, সবজি, ভর্তা, ডাল, মিনারেল ওয়াটার। (রাঙ্গামাটি)

২য় দিনের খাবার:

  • সকালের নাস্তা: রুটি/পরোটা, ডাল/ভাজি, ডিমভাজি, চা, মিনারেল ওয়াটার। (খাগড়াছড়ি)
  • দুপুরের খাবার: সাদা ভাত, দেশী মুরগী, সবজি, ডাল, ভর্তা, মিনারেল ওয়াটার। (সাজেক)
  • রাতের খাবার: বার-বি-কিউ ডিনার (পরটা, বার বি কিউ, স্পেশাল সালাদ, সফট ড্রিঙ্কস), মিনারেল ওয়াটার। (সাজেক)

৩য় দিনের খাবার:

  • সকালের নাস্তা: খিচুড়ি, ডিম কারি, চাটনি, মিনারেল ওয়াটার। (সাজেক)
  • দুপুরের খাবার: সাদা ভাত, হাঁসের কালা ভূনা / চিকেন ঝাল ফ্রাই, লাউ চিংড়ি, মাশরুম ভাজি / বাঁশ কোরাল ভাজি, ডাল, মিনারেল ওয়াটার। (খাগড়াছড়ি)
  • রাতের খাবার: সাদা ভাত, সবজি / ভর্তা, ফিশ ফ্রাই, বেম্বু চিকেন, ডাল, মিনারেল ওয়াটার। (খাগড়াছড়ি)

ভ্রমণে যা যা দেখবেন:

Tourist Spots

  • কাপ্তাই লেক
  • শুভলং ঝর্ণা
  • বড়োকল বৌদ্ধ মন্দির
  • পেদা তিং তিং
  • টুক টুক
  • চাকমা রাজার বাড়ি
  • রাজবন বিহার
  • পলওয়েল পার্ক
  • ঝুলন্ত ব্রিজ
  • রুইলুই পাড়া
  • হ্যালিপেড
  • ঝাড়ভোজ
  • তীর নিক্ষেপ
  • সূর্য্যঘড়ি
  • ষ্টোন গার্ডেন
  • শিব মন্দির
  • কংলাক পাড়া
  • আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ
  • তারেং
  • রিসাং ঝর্ণা

ভ্রমণে যা যা অন্তর্ভুক্ত:

  • ঢাকা-রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি-ঢাকা নন-এসি বাসের টিকিট।
  • সাজেকে ১ রাত এবং রাঙ্গামাটিতে ১ রাত থাকার ব্যবস্থা।
  • ৯ বেলার খাবার।
  • ৩ দিনের জন্য রিজার্ভ জীপ (সাদা মাহিন্দ্রা), প্রতি জীপে ১২ জন।
  • সবার অংশগ্রহণে B-B-Q আয়োজন।
  • ভ্রমণের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধরে রাখার জন্য ফটোগ্রাফি।
  • সাজেক প্রবেশ ফি।
  • অভিজ্ঞ গাইডের সহযোগিতা।

বিশেষ দ্রষ্টব্য:

  • কাপল রুমের জন্য: অতিরিক্ত ৩০০০৳ যুক্ত হবে।
  • এসি বিজনেস ক্লাস বাসের জন্য: অতিরিক্ত ১৭০০৳ যোগ হবে।
  • বুকিং শর্তাবলী: বুকিং-এর টাকা অফেরতযোগ্য। তবে, যদি কোনো সমস্যার কারণে ভ্রমণে যাওয়া সম্ভব না হয়, তাহলে ১০ দিন আগে জানালে পরবর্তী কোনো ভ্রমণে বুকিংয়ের টাকা সমন্বয় করা যাবে।
  • পেমেন্ট নীতিমালা: ভ্রমণের ৩ দিন আগে পুরো টাকা পরিশোধ করতে হবে।
  • স্বাস্থ্যবিধি: সকল ভ্রমণে স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক।

শিশু নীতিমালা:

  • ০-৩ বছর বয়সী শিশু: কোনো অতিরিক্ত খরচ প্রযোজ্য নয়; তারা বাবা-মায়ের সঙ্গে সকল সুবিধা ভাগ করবে।
  • ৩-৫ বছর বয়সী শিশু: ব্যয়ের বিষয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।