সাজেক ভ্যালী ভ্রমণ গাইড

Sajek Valley Tour Guide

Sajek Valley Tour Guide Bangla

সাজেককে প্রকৃতির তুলিতে আঁকা এক শিল্পকর্ম বললেও কম বলা হবে। এটি শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, বরং মনের প্রশান্তি খুঁজে পাওয়ার স্থান।

সাজেক ভ্যালী রাঙ্গামাটি জেলার সর্বউত্তরে, মিজোরাম সীমান্তে অবস্থিত। এটি মূলত মেঘের জন্য বিখ্যাত, তাই একে “মেঘের রাজ্য” বলা হয়। অনেকেই সাজেক ভ্যালীকে “বাংলার ভূস্বর্গ” নামেও অভিহিত করেন। বর্তমানে এটি ভ্রমণপ্রেমীদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি।

সাজেক রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১৮০০ ফুট। যদিও এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত, ভৌগলিক কারণে সাজেক ভ্রমণের সহজতম পথটি খাগড়াছড়ির দিঘীনালা হয়ে। খাগড়াছড়ি জেলা শহর থেকে সাজেকের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। দীঘিনালা বা বোয়ালখালী বাজার থেকে এর দূরত্ব প্রায় ৪৯ কিলোমিটার, এবং বাঘাইহাট বাজার থেকে এটি ৩৪ কিলোমিটার।

সাজেকের ভৌগলিক সীমানা হলো—উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা।

,,

সাজেক ভ্যালী এমন একটি স্থান যেখানে প্রকৃতির অসীম সৌন্দর্য আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে। মেঘের রাজ্য সাজেকে পা রাখলে মন, দেহ, ও প্রাণ ভরে যাবে এক অনন্য অনুভূতিতে। এখানে মেঘ, পাহাড়, বৃষ্টি, আর সূর্যোদয়ের মিশেলে আপনি পাবেন প্রকৃতির এক ভিন্ন রূপ।

সাজেকে সাদা তুলার মতো মেঘের সাগর আপনার চারপাশকে ঘিরে রাখবে। একদিনেই আপনি এখানকার বিভিন্ন আবহাওয়ার স্বাদ নিতে পারবেন। কখনো গরম অনুভব করবেন, আবার হঠাৎ বৃষ্টিতে ভিজবেন। এরই ফাঁকে আপনার চারপাশ মেঘে ঢেকে যাবে, যা আপনাকে মনে করিয়ে দেবে স্বপ্নের কোনো জগতে আছেন।

সাজেকের অন্যতম আকর্ষণ সূর্যোদয়। ভোরের আলো ফুটতেই মেঘ ও পাহাড়ের লুকোচুরি খেলা শুরু হয়, যা কখনো ভুলবার মতো নয়। প্রিয়জনের সাথে রিসোর্টের বারান্দায় বসে মেঘের খেলা দেখার জন্য সাজেক একটি আদর্শ স্থান।

সাজেক ভ্যালি ভ্রমণ তথ্য ও রিসোর্ট বুকিং

Sajek Valley Travel Information and Resort Booking

তথ্য এবং বুকিং এর জন্য কল করুন

সাজেকে ভ্রমণের প্রধান আকর্ষণগুলো হলো:

The Main Attraction of Sajek Valley Tour

সাপের মতো আঁকাবাঁকা রাস্তা

সাজেক যাওয়ার পথ নিজেই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, যা আপনাকে রোলার কোস্টারের মতো অনুভূতি দেবে।

কংলাক পাহাড়

সাজেকের সর্বোচ্চ চূড়া, যা থেকে পুরো এলাকা দেখতে পাবেন।

মেঘের খেলা ও রংধনু

সাজেক ভ্যালীর সৌন্দর্যে যোগ করে এক অনন্য মাত্রা।

সাজেক ভ্রমণে যা যা দেখতে পারবেন

সাজেক ভ্যালী এমন একটি স্থান যেখানে প্রকৃতির অসীম সৌন্দর্য আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে। মেঘের রাজ্য সাজেকে পা রাখলে মন, দেহ, ও প্রাণ ভরে যাবে এক অনন্য অনুভূতিতে। এখানে মেঘ, পাহাড়, বৃষ্টি, আর সূর্যোদয়ের মিশেলে আপনি পাবেন প্রকৃতির এক ভিন্ন রূপ।

সাজেকে সাদা তুলার মতো মেঘের সাগর আপনার চারপাশকে ঘিরে রাখবে। একদিনেই আপনি এখানকার বিভিন্ন আবহাওয়ার স্বাদ নিতে পারবেন। কখনো গরম অনুভব করবেন, আবার হঠাৎ বৃষ্টিতে ভিজবেন। এরই ফাঁকে আপনার চারপাশ মেঘে ঢেকে যাবে, যা আপনাকে মনে করিয়ে দেবে স্বপ্নের কোনো জগতে আছেন।

সাজেকের অন্যতম আকর্ষণ সূর্যোদয় (Sun Rising in Sajek Valley)। ভোরের আলো ফুটতেই মেঘ ও পাহাড়ের লুকোচুরি খেলা শুরু হয়, যা কখনো ভুলবার মতো নয়। প্রিয়জনের সাথে রিসোর্টের বারান্দায় বসে মেঘের খেলা দেখার জন্য সাজেক একটি আদর্শ স্থান।

সাজেকের দর্শনীয় স্থান:

Sightseeing in Sajek Valley

রুইলুই পাড়া, কংলাক পাড়া, হ্যালিপ্যাড, কমলক ঝর্ণা, স্টোন গার্ডেন, শিব মন্দির, ঝাড়ভোজ, সূর্য ঘড়ি

S

A

J

E

K

ভ্রমণের উপযুক্ত সময়

Best Time to Visit Sajek Valley

চিরসবুজ ও মনোমুগ্ধকর সাজেক ভ্যালী (Sajek Valley) সারা বছরই ভিন্ন ভিন্ন রূপে আপনার জন্য অপেক্ষা করে। বছরের যে কোনো সময়ই আপনি সাজেক ভ্রমণে যেতে পারেন। তবে বর্ষা, শরৎ, ও হেমন্ত ঋতুতে সাজেক যেন হয়ে ওঠে মেঘের আসল রাজ্য।

এই সময়ে মেঘের উপস্থিতি থাকে বেশি, আর হঠাৎ হঠাৎ মেঘের সাগরে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা আপনাকে মুগ্ধ করবে। মেঘ-পাহাড়ের এই খেলা উপভোগ করতে চাইলে এই ঋতুগুলোতে সাজেক ভ্রমণ করতে পারেন।

সাজেক ভ্যালী আসার উপায়

ঢাকা থেকে সাজেক আসার উপায়

Dhaka to Sajek Valley Tour Guide

সাজেক ভ্যালিতে ভ্রমণের জন্য প্রথমেই আপনাকে খাগড়াছড়ি আসতে হবে। বর্তমানে ঢাকা থেকে খাগড়াছড়ির পথে প্রায় সব ধরনের বাস চলাচল করে। ঢাকার বিভিন্ন স্থান থেকে এসব বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন।

যেখানে বাস পাওয়া যায়

    • গাবতলী
    • কল্যাণপুর
    • শ্যামলী
    • কলাবাগান
    • ফকিরাপুল
    • কমলাপুর
    • আরামবাগ
    • সায়েদাবাদ
    • টিটি পাড়া বালুর মাঠ
    • আব্দুল্লাহপুর

নন-এসি বাস সার্ভিস

    • শ্যামলী এন আর
    • শ্যামলী এস পি
    • শান্তি পরিবহন
    • এস আলম পরিবহন
    • ইকোনো পরিবহন
    • সেন্টমার্টিন পরিবহন
    • ঈগল পরিবহন

এসি বাস সার্ভিস:

    • গ্রীন লাইন
    • দেশ ট্রাভেলস
    • হানিফ
    • সেন্টমার্টিন হুন্দাই
    • সেন্টমার্টিন পরিবহন
    • শান্তি পরিবহন
    • ঈগল পরিবহন
    • শ্যামলী পরিবহন

ঢাকা থেকে খাগড়াছড়ি আসার বাস ভাড়া

Dhaka to Khagrachari Bus Ticket Price

এসি বাস বিজনেস ক্লাস

ভাড়া : ১৬০০৳

এসি বাস ইকোনমি ক্লাস

ভাড়া : ১২০০৳

নন এসি বাস বিজনেস ক্লাস

ভাড়া : ৮৫০৳

নন এসি বাস ইকোনমি ক্লাস

ভাড়া : ৭৫০৳

খাগড়াছড়ি থেকে সাজেক আসার উপায় ও জীপ গাড়ি ভাড়া

Khagrachari to Sajek Valley Tour Guide and Jeep Rental

ঢাকা থেকে বাসে করে খাগড়াছড়ি পৌঁছানোর পর, প্রথমেই চলে যেতে হবে খাগড়াছড়ি জীপ মালিক সমিতির অফিসে। এটি খাগড়াছড়ির শাপলা চত্বর এলাকায় অবস্থিত, যা বাস থেকে নামার স্থান থেকেই বেশ কাছে। সেখান থেকে একটি জীপ গাড়ি ভাড়া নিয়ে সরাসরি সাজেক ভ্যালির পথে যাত্রা শুরু করা যাবে। সাধারণত জীপ বা মাহিন্দ্রা গাড়ি ২-৩ দিনের জন্য ফুল রিজার্ভ করতে হয়। প্রতিটি জীপে ১২-১৩ জনের আসন রয়েছে, তাই যদি আপনার দল ছোট হয়, তবে অন্য কোনো দলের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন। যদি নিজে থেকে দল তৈরি করা সম্ভব না হয়, তবে জীপ সমিতির অফিসে যোগাযোগ করলে তারা আপনাকে অন্য গ্রুপের সঙ্গে যুক্ত করতে যথাসাধ্য সহযোগিতা করবে।

খাগড়াছড়ি-সাজেক-খাগড়াছড়ি জীপ/চান্দের গাড়ি এবং মাহিন্দ্রা গাড়ির ভাড়ার তালিকা

Khagrachhari-Sajek-Khagrachhari Jeep/Chander Car and Mahindra Car Rental List

চান্দের গাড়ি / জীপ গাড়ি

দিনে দিনে ফিরে আসা (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি)

ভাড়া : ৭,৫০০৳

মাহিন্দ্রা গাড়ি

দিনে দিনে ফিরে আসা (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি)

ভাড়া : ৮,০০০৳

চান্দের গাড়ি / জীপ গাড়ি

এক রাত্রি যাপন (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি)
ভাড়া : ৯,৩০০৳

মাহিন্দ্রা গাড়ি

এক রাত্রি যাপন (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি)
ভাড়া : ১০,০০০৳

চান্দের গাড়ি / জীপ গাড়ি

এক রাত্রি যাপন (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি – আলুটিলা – রিসাং ঝর্ণা, তারেং, জেলা পরিষদ পার্ক)
ভাড়া : ১০,৭০০৳

মাহিন্দ্রা গাড়ি

এক রাত্রি যাপন (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি – আলুটিলা – রিসাং ঝর্ণা, তারেং, জেলা পরিষদ পার্ক)
ভাড়া : ১২,০০০৳

চান্দের গাড়ি / জীপ গাড়ি

দুই রাত্রি যাপন (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি)
ভাড়া : ১১,৫০০৳

মাহিন্দ্রা গাড়ি

দুই রাত্রি যাপন (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি)

ভাড়া : ১৩,০০০৳

চান্দের গাড়ি / জীপ গাড়ি

দুই রাত্রি যাপন (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি – আলুটিলা – রিসাং ঝর্ণা, তারেং, জেলা পরিষদ পার্ক)
ভাড়া : ১৩,০০০৳

মাহিন্দ্রা গাড়ি

দুই রাত্রি যাপন (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি – আলুটিলা – রিসাং ঝর্ণা, তারেং, জেলা পরিষদ পার্ক)
ভাড়া : ১৫,০০০৳

খাগড়াছড়ি থেকে সাজেক যাতায়াতে ছোট গ্রুপের জন্য সিএনজি ভাড়া

CNG Rental from Khagrachari to Sajek Valley

যদি আপনার দল ২-৩ জনের হয়, তাহলে খাগড়াছড়ি থেকে সিএনজি ভাড়া নিয়ে সহজেই সাজেকে যেতে পারেন। এটি তুলনামূলকভাবে কম খরচে ভ্রমণের একটি ভালো বিকল্প।

সিএনজি

শুধু সাজেক যাওয়া (খাগড়াছড়ি – সাজেক )

ভাড়া : ৩০০০৳

সিএনজি

দিনে দিনে ফিরে আসা (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি)
ভাড়া : ৪২০০৳

সিএনজি

এক রাত্রী যাপন (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি)
ভাড়া : ৫২০০৳

সিএনজি

দুই রাত্রী যাপন (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি)
ভাড়া : ৬২০০৳

সিএনজি

এক রাত্রি যাপন (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি – আলুটিলা – রিসাং ঝর্ণা, তারেং, জেলা পরিষদ পার্ক)
ভাড়া : ৬২০০৳

সিএনজি

দুই রাত্রি যাপন (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি – আলুটিলা – রিসাং ঝর্ণা, তারেং, জেলা পরিষদ পার্ক)
ভাড়া : ৭২০০৳

রাঙামাটি থেকে সাজেকে যাওয়ার উপায়

Rangamati to Sajek Tour Guide

রাঙামাটি থেকে সাজেক যাওয়ার দুটি পথ রয়েছে: সড়কপথ ও নৌপথ।

সড়কপথ:

রাঙামাটির বাস টার্মিনাল থেকে সকাল ৭:৩০ থেকে খাগড়াছড়ি যাওয়ার বাস পাওয়া যায়। যদি আপনি সকালে স্কটের মাধ্যমে সাজেক প্রবেশ করতে চান, তাহলে রাঙামাটি থেকে ভোর ৬টায় গাড়ি রিজার্ভ করে যাত্রা শুরু করতে হবে। খাগড়াছড়ি পৌঁছাতে সময় লাগবে প্রায় ২ ঘণ্টা। খাগড়াছড়িতে পৌঁছে ৩০ মিনিটের মধ্যে সকালের নাস্তা সেরে সাজেকের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সাজেক যাওয়ার পথে বাঘাইহাটে সকাল ১০টায় আর্মি স্কট ছাড়ে। এই স্কট মিস করলে বিকেল ৩টার স্কটের জন্য অপেক্ষা করতে হবে। সঠিক সময়ে পরিকল্পনা করলে সকাল ৯:৩০ বা ৯:৪৫-এর মধ্যে বাঘাইহাট পৌঁছানো সম্ভব।

নৌপথ:

বাসের অপশন:

রাঙামাটির রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টার মধ্যে বাঘাইছড়ির উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। জনপ্রতি ভাড়া ২৫০-৩০০ টাকা, এবং গন্তব্যে পৌঁছাতে সময় লাগে প্রায় ৫-৬ ঘণ্টা।

চট্টগ্রাম থেকে সাজেকে যাওয়ার উপায়

Chittagong to Sajek tour guide

চট্টগ্রাম থেকে সাজেক যেতে হলে প্রথমে আপনাকে খাগড়াছড়ি আসতে হবে। চট্টগ্রামের বিআরটিসি, কদমতলী, এবং অক্সিজেন মোড় থেকে খাগড়াছড়ি গামী বাস পাওয়া যায়।

বাসের অপশন:

  • যারা এসি বাসে ভ্রমণ করতে চান, তারা বিআরটিসি এবং শান্তি পরিবহনের টিকিট সংগ্রহ করতে পারেন।
  • নন-এসি বাসে ভ্রমণের জন্য শান্তি পরিবহনের সেবা বেশ ভালো।
  • অক্সিজেন মোড় থেকে খাগড়াছড়ি গামী লোকাল বাসের সংখ্যাও প্রচুর।

ভ্রমণ পরিকল্পনা:

  • চট্টগ্রাম থেকে সকালবেলার বাসে আসার চেষ্টা করলে আপনি সকালের স্কট মিস করতে পারেন। তাই ভোর ৫টায় গাড়ি রিজার্ভ করে খাগড়াছড়ি পৌঁছানোর চেষ্টা করুন।
  • যদি সেটি সম্ভব না হয়, তাহলে আগের দিন খাগড়াছড়ি এসে রাতযাপন করুন। পরদিন সকালে সাজেকের স্কট ধরে যাত্রা শুরু করবেন।

সকালের স্কট ধরতে পারলে সাজেকের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায়। তবে যারা দুই রাতের পরিকল্পনা নিয়ে সাজেকে যেতে চান, তারা প্রথম দিন বিকেলের স্কট ধরলেও কোনো সমস্যা নেই। কারণ, সাজেক ঘোরার জন্য পরের দিন আপনার হাতে পর্যাপ্ত সময় থাকবে।

খাগড়াছড়িতে পৌঁছানোর পর মাহিন্দ্রা বা জিপ গাড়ি রিজার্ভ (Mahindra or Jeep Car Reserve) করে সরাসরি সাজেক পৌঁছানো যাবে।

কক্সবাজার থেকে সাজেকে যাওয়ার উপায়

Cox’s Bazar to Sajek Tour Guide

বহু পর্যটক কক্সবাজার ঘুরে মেঘের রাজ্য সাজেক ভ্যালি দেখতে চান। কক্সবাজারের স্থানীয় বাসিন্দারাও সাজেক ভ্রমণ করতে আগ্রহী। কক্সবাজার থেকে সাজেকে যেতে হলে প্রথমে আপনাকে খাগড়াছড়ি আসতে হবে। এরপর জিপ বা মাহিন্দ্রা গাড়ি ভাড়া করে সাজেক পৌঁছানো যাবে।

বাস সার্ভিস:

  • কক্সবাজার থেকে খাগড়াছড়ি গামী শান্তি পরিবহন প্রতিদিন দুটি নন-এসি বাস চালায়।
  • বাসগুলো রাত ৯টা এবং ১০টায় কক্সবাজার থেকে ছেড়ে যায়।
  • জনপ্রতি ভাড়া ৭৫০ টাকা

সাজেক থেকে কক্সবাজার যাওয়ার উপায়:

Sajek to Cox’s Bazar Tour Guide

যদি সাজেক থেকে কক্সবাজার যেতে চান, ঠিক একই প্রক্রিয়ায় খাগড়াছড়ি হয়ে যেতে পারবেন।

বান্দরবান থেকে সাজেকে যাওয়ার উপায়

Bandarban to Sajek Valley Tour Guide

বান্দরবান ভ্রমণ শেষে সাজেক ভ্যালি ঘুরতে চান? তাহলে প্রথমে আপনাকে চট্টগ্রামে আসতে হবে। বান্দরবানের বাসস্ট্যান্ড থেকে প্রতি ঘণ্টায় একটি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসগুলো আপনাকে চট্টগ্রাম শহরের বহদ্দারহাটে নামিয়ে দেবে।

পরবর্তী ধাপ:

  1. বহদ্দারহাট থেকে অক্সিজেন মোড় বাস স্ট্যান্ডে যান।
  2. সেখান থেকে খাগড়াছড়ি গামী বিভিন্ন বাস পাবেন।
  3. এই রুটে শান্তি পরিবহন ভালো সার্ভিস দেয়, তাই শান্তি পরিবহন ব্যবহার করার চেষ্টা করুন।

খাগড়াছড়ি থেকে সাজেকে যাত্রা: (Khagrachari to Sajek)

খাগড়াছড়ি পৌঁছে শাপলা চত্বর থেকে একটি জিপ বা মাহিন্দ্রা গাড়ি ভাড়া করে সাজেক যেতে পারবেন।

বিকল্প উপায়:

যদি আপনার দলের সদস্যসংখ্যা ১০-১২ জন হয়, তাহলে বান্দরবান থেকে সরাসরি একটি জিপ রিজার্ভ করে রাঙ্গামাটি হয়ে খাগড়াছড়ি আসতে পারেন। এই পথে আশপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যা ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলবে।

এসকর্টের সময়

খাগড়াছড়ি শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেক যাওয়ার জন্য প্রতিদিন দুইবার আর্মির এসকর্ট ব্যবস্থা রয়েছে।

  • সকাল: ১০:০০ টা
  • বিকেল: ২:০০ টা

একই সময়সূচিতে সাজেক থেকে খাগড়াছড়ি ফিরে আসার জন্যও এসকর্ট ব্যবস্থা রয়েছে। নির্ধারিত সময়ের আগে বাঘাইহাট পৌঁছানোর চেষ্টা করবেন, কারণ এসকর্ট মিস করলে বিকেলের জন্য অপেক্ষা করতে হবে। বিকেলের এসকর্ট মিস করলে আপনাকে পরের দিনের এসকর্টের জন্য অপেক্ষা করতে হবে।

খাবার ও রেস্টুরেন্ট

বর্তমানে সাজেকে বেশ কয়েকটি মানসম্পন্ন রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • মারুতি রেস্টুরেন্ট
  • চিলেকোঠা রেস্টুরেন্ট
  • চিম্বাল
  • মন্টানা
  • কাশবন

সাজেকে খাবারের দাম তুলনামূলকভাবে বাংলাদেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের চেয়ে কম। আপনি তিন বেলা ভালো মানের খাবার ৬০০-৭০০ টাকার মধ্যেই উপভোগ করতে পারবেন।

  • সকালের নাস্তা: খিচুড়ি, ডিম কারি, চাটনি, সালাদ।
  • দুপুরের খাবার: দেশি মুরগি, সবজি, ভর্তা, ডাল, সাদা ভাত।
  • রাতের খাবার: বারবিকিউ চিকেন (১/৪), রুটি/পরোটা, স্পেশাল সালাদ, সফট ড্রিংকস।

বিশেষ খাবার:

সাজেকে এলে অবশ্যই চেষ্টা করবেন স্থানীয় খাবার যেমন ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি, বাঁশ কোরোল ভাজি, ব্যাম্বু টি ইত্যাদি।
আর খাগড়াছড়ি শহরে গেলে পানখাইয়া পাড়ার “খাংময় রেস্টুরেন্ট”-এ পাহাড়ি খাবারের আসল স্বাদ উপভোগ করতে পারেন।

হোটেল ও রিসোর্ট

Sajek Valley Hotels and Resorts Booking

সাজেকে রাত্রীযাপনের জন্য বর্তমানে প্রায় শতাধিক রিসোর্ট এবং হোটেল রয়েছে। তবে প্রতিটি রিসোর্টে রুম সংখ্যা সাধারণত ২-৮ টি। কিছু রিসোর্টে বেশি রুম থাকলেও তা হাতে গোনা। এজন্য সাজেকে আসার আগে রিসোর্ট বা হোটেল অবশ্যই আগে থেকে বুকিং করে আসা উচিত।

অবকাশ ইকো কটেজ

অবকাশ ইকো কটেজ সাজেক ভ্যালির অন্যতম জনপ্রিয় একটি থাকার জায়গা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই রিসোর্টে আরামদায়ক কটেজ ও পরিষ্কার পরিবেশ রয়েছে। এখান থেকে মেঘ-পাহাড়ের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। সাজেকে শান্তিপূর্ণ ভ্রমণের জন্য এটি একটি আদর্শ গন্তব্য।

মেঘমালা রিসোর্ট

মেঘমালা রিসোর্ট সাজেক ভ্যালির একটি মনোরম রিসোর্ট। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রিসোর্ট থেকে মেঘের রাজ্যের সৌন্দর্য উপভোগ করা যায়। রিসোর্টটি আধুনিক সুযোগ-সুবিধা এবং আরামদায়ক থাকার ব্যবস্থা প্রদান করে। প্রাকৃতিক পরিবেশে শান্তিপূর্ণ সময় কাটাতে মেঘমালা রিসোর্ট হতে পারে আপনার সেরা পছন্দ।

চাঁদের বাড়ি রিসোর্ট

চাঁদের বাড়ি রিসোর্ট সাজেক ভ্যালির একটি চমৎকার থাকার ব্যবস্থা। রিসোর্টটি মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ ও মেঘ-পাহাড়ের অসাধারণ দৃশ্য উপভোগের সুযোগ দেয়। আরামদায়ক রুম ও অতিথিসেবার জন্য এটি ভ্রমণকারীদের কাছে জনপ্রিয়। সাজেকে শান্তিপূর্ণ সময় কাটাতে এটি একটি ভালো পছন্দ।

মেঘ বাতায়ন ইকো রিসোর্ট

মেঘ বাতায়ন ইকো রিসোর্ট সাজেক ভ্যালির একটি মনোরম রিসোর্ট। মেঘে ঢাকা পাহাড়ি পরিবেশে অবস্থিত এই রিসোর্টে রয়েছে আরামদায়ক থাকার ব্যবস্থা এবং চমৎকার আতিথেয়তা। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সময় কাটাতে এটি পর্যটকদের জন্য একটি দারুণ পছন্দ।

সাজেক ইকো ভ্যালী রিসোর্টে

সাজেক ইকো ভ্যালী রিসোর্ট সাজেক ভ্যালির অন্যতম আকর্ষণীয় রিসোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অবস্থিত এই রিসোর্টটি আরামদায়ক থাকার ব্যবস্থা এবং চমৎকার সুবিধা দিয়ে অতিথিদের মুগ্ধ করে। সাজেকের মেঘ, পাহাড়, আর সবুজের মাঝে একটি স্বপ্নময় অভিজ্ঞতা উপভোগের জন্য এটি আদর্শ।

অপ্সরা ইকো রিসোর্ট সাজেক

অপ্সরা ইকো রিসোর্ট সাজেক ভ্যালির আকর্ষণীয় একটি রিসোর্ট। এটি আধুনিক সুযোগ-সুবিধা এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে ঘেরা। পর্যটকদের জন্য আরামদায়ক থাকার ব্যবস্থা এবং পাহাড়ি দৃশ্য উপভোগের সুযোগ করে দেয়। সাজেক ভ্রমণের জন্য এটি একটি আদর্শ স্থান।

কাদম্বিনী ইকো রিসোর্ট সাজেক

কাদম্বিনী ইকো রিসোর্ট সাজেক ভ্যালির একটি জনপ্রিয় রিসোর্ট, যা মেঘের সঙ্গেই সময় কাটানোর সুযোগ করে দেয়। রিসোর্টটির আরামদায়ক পরিবেশ, আকর্ষণীয় কাঠামো এবং প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন পর্যটকদের মন কাড়ে। সাজেক ভ্রমণের অভিজ্ঞতায় এটি যোগ করে বাড়তি স্বাচ্ছন্দ্য।

সাজেক ভ্রমণে যে বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন:

  • সাজেক আসা-যাওয়ার সময় চলন্ত গাড়ি থেকে স্থানীয় শিশুদের চকলেট, বিস্কুট, টাকা বা অন্য কিছু ছুঁড়ে মারবেন না।
  • স্থানীয় আদিবাসীদের সাথে ছবি তুলতে হলে তাদের অনুমতি নিন।
  • স্থানীয় আদিবাসীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন, তারা সহজ সরল মানুষ।
  • বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নির্দেশ মনোযোগ সহকারে শুনুন, কারণ তারা পর্যটকদের স্বার্থেই কথা বলেন।
  • স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হোন এবং অসন্মান করবেন না।
  • এসকর্টের নির্দিষ্ট সময়ের আগেই বাঘাইহাট আর্মি ক্যাম্পে পৌঁছান।
  • সেনাবাহিনীর এলাকা বা ক্যাম্পে ছবি তোলা নিষেধ, তাই এসব জায়গায় ছবি তুলবেন না।
  • সাজেকের রাস্তা উঁচু-নিচু এবং আঁকাবাঁকা, তাই গাড়ির ছাদে ভ্রমণ করবেন না।
  • সাজেকে শুধুমাত্র রবি, এয়ারটেল এবং টেলিটক নেটওয়ার্ক পাওয়া যায়, তাই এক বা একাধিক সিম নিয়ে আসুন।
  • আসার আগে হোটেল/রিসোর্ট বুকিং নিশ্চিত করে আসুন।
  • জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে রাখুন।
  • ভ্রমণের গ্যাজেট চার্জ করার জন্য পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন।
  • সাজেক ভ্যালীর সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় আবর্জনা যেখানে সেখানে ফেলা থেকে বিরত থাকুন।