সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণ – ১ রাত সাজেকে, ১ রাত খাগড়াছড়িতে

Sajek Valley Tour Package- 3
Sajek and Khagrachari Tour – 1 Night in Sajek, 1 Night in Khagrachari

আমাদের বিশেষ সাজেক ও খাগড়াছড়ি প্যাকেজে রয়েছে ১ রাত সাজেকে এবং ১ রাত খাগড়াছড়িতে থাকার সুযোগ। এই প্যাকেজের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন।

আনুমানিক যাত্রা পরিকল্পনা

যাত্রার দিন

আমরা রাত ১১.০০টায় কমলাপুর/ফকিরাপুল/আরামবাগ থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করব।

ভ্রমণের প্রথম দিন:

Sajek Valley Tour Plan First Day

ভোর ৬টার দিকে আমরা খাগড়াছড়ি শহরে পৌঁছাব। একটি রেস্টুরেন্টে সকালের নাস্তা শেষ করে মাহিন্দ্রা গাড়িতে চড়ে বাঘাইহাট আর্মি ক্যাম্পের পথে যাত্রা করব। বাঘাইহাটে পৌঁছে আর্মিদের সকালের এসকর্টের সাথে সাজেকের উদ্দেশ্যে রওনা দেব। দুপুরের মধ্যেই সাজেকে চেক-ইন করে ফ্রেশ হব। হালকা বিশ্রামের পর মধ্যাহ্নভোজন শেষ করে কংলাক পাড়া এবং সাজেকের বিভিন্ন দর্শনীয় স্পট ঘুরে দেখব। রাতে বারবিকিউ ডিনার উপভোগের পর সাজেকে রাত্রীযাপন করব।

সাজেকের দর্শনীয় স্থান:

Attractions in Sajek

রুইলুই পাড়া, কংলাক পাড়া, হ্যালিপ্যাড, কমলক ঝর্ণা, স্টোন গার্ডেন, শিব মন্দির, ঝাড়ভোজ, সূর্য ঘড়ি

ভ্রমণের দ্বিতীয় দিন:

Sajek Valley Tour Plan Second Day

সাজেকের মনোমুগ্ধকর ভোর উপভোগ করতে এবং সূর্যোদয়ের সৌন্দর্য দেখতে ভোরে হ্যালিপ্যাডে চলে যাব। ফিরে এসে ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষ করব। এরপর আর্মি এসকর্টের সাথে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। খাগড়াছড়ি পৌঁছে রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ সেরে শহরের বিভিন্ন দর্শনীয় স্পট ঘুরে দেখব।

সব স্পট ঘোরার পর ডিনার শেষ করে আমরা খাগড়াছড়িতে রাত্রীযাপন করব।

ভ্রমণের তৃতীয় দিন:

Sajek Valley Tour Plan Day 3

সকালের নাস্তা শেষে আমরা পানছড়ির উদ্দেশ্যে যাত্রা করব। সেখানে অরণ্য কুঠির, রাবার ড্যাম ঘুরে এবং মায়াবীনি লেকে কায়াকিং উপভোগ করব। এরপর ফিরে আসব খাগড়াছড়ি শহরে। দুপুর ১২:০০ টায় হোটেল থেকে চেক আউট করব (কিছু রুম ব্যাগ রাখা ও ফ্রেশ হওয়ার জন্য সংরক্ষিত থাকবে)। দুপুরের খাবারের পর সময়টুকু থাকবে আপনাদের নিজের মতো করে ঘোরাঘুরি করার জন্য। রাত ৮:০০ টায় রাতের খাবার সেরে, রাত ১০:০০ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেব।

তিন দিনের খাবারের তালিকা

১ম দিনের খাবার:

  • সকালের নাস্তা: রুটি, ডাল/ভাজি, ডিম, চা, মিনারেল ওয়াটার (খাগড়াছড়ি)।
  • দুপুরের খাবার: সাদা ভাত, দেশি মুরগি, সবজি, ভর্তা, ডাল, মিনারেল ওয়াটার (সাজেক)।
  • রাতের খাবার: বারবিকিউ ডিনার (পরটা, বারবিকিউ, স্পেশাল সালাদ, সফট ড্রিঙ্কস) (সাজেক)।

২য় দিনের খাবার:

  • সকালের নাস্তা: খিচুড়ি, ডিম কারি, চাটনি, মিনারেল ওয়াটার। (সাজেক)
  • দুপুরের খাবার: সাদা ভাত, মুরগির তরকারি, সবজি, ডাল, ভর্তা, মিনারেল ওয়াটার। (সাজেক)
  • রাতের খাবার: বার-বি-কিউ ডিনার। (পরটা, বার-বি-কিউ, স্পেশাল সালাদ, সফট ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার)। (সাজেক)

৩য় দিনের খাবার:

  • সকালের নাস্তা: খিচুড়ি, ডিম কারি, চাটনি, মিনারেল ওয়াটার (সাজেক)।
  • দুপুরের খাবার: সাদা ভাত, হাঁসের কালা ভুনা/চিকেন ঝাল ফ্রাই, লাউ চিংড়ি, মাশরুম ভাজি/বাঁশ কোরাল ভাজি, ডাল, মিনারেল ওয়াটার (খাগড়াছড়ি)।
  • রাতের খাবার: সাদা ভাত, সবজি/ভর্তা, ফিশ ফ্রাই, ব্যাম্বু চিকেন, ডাল, মিনারেল ওয়াটার (খাগড়াছড়ি)।

ভ্রমণে যা যা দেখবেন:

  • রুইলুই পাড়া
  • হ্যালিপ্যাড
  • ঝাড়ভোজ
  • তীর নিক্ষেপ স্পট
  • সূর্যঘড়ি
  • স্টোন গার্ডেন
  • শিব মন্দির
  • কংলাক পাড়া
  • ঝুলন্ত ব্রিজ
  • আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ
  • তারেং
  • রিসাং ঝর্ণা
  • অরণ্য কুটির
  • মায়াবীনি লেক
  • রাবার ড্যাম

ভ্রমণে যা যা অন্তর্ভুক্ত:

  • ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা নন-এসি বাসের টিকিট।
  • সাজেকে ১ রাত এবং খাগড়াছড়িতে ১ রাত থাকার ব্যবস্থা।
  • ৯ বেলার খাবার।
  • ৩ দিনের জন্য রিজার্ভ জীপ (সাদা মাহিন্দ্রা), প্রতি জীপে ১২ জন।
  • সবার অংশগ্রহণে B-B-Q আয়োজন।
  • ভ্রমণের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধরে রাখার জন্য ফটোগ্রাফি।
  • সাজেক প্রবেশ ফি।
  • অভিজ্ঞ গাইডের সহযোগিতা।

বিশেষ দ্রষ্টব্য:

  • কাপল রুমের জন্য: অতিরিক্ত 2৪০০৳ যুক্ত হবে।
  • এসি বিজনেস ক্লাস বাসের জন্য: অতিরিক্ত ১৭০০৳ যোগ হবে।
  • বুকিং শর্তাবলী: বুকিং-এর টাকা অফেরতযোগ্য। তবে, যদি কোনো সমস্যার কারণে ভ্রমণে যাওয়া সম্ভব না হয়, তাহলে ১০ দিন আগে জানালে পরবর্তী কোনো ভ্রমণে বুকিংয়ের টাকা সমন্বয় করা যাবে।
  • পেমেন্ট নীতিমালা: ভ্রমণের ৩ দিন আগে পুরো টাকা পরিশোধ করতে হবে।
  • স্বাস্থ্যবিধি: সকল ভ্রমণে স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক।

শিশু নীতিমালা:

  • ০-৩ বছর বয়সী শিশু: কোনো অতিরিক্ত খরচ প্রযোজ্য নয়; তারা বাবা-মায়ের সঙ্গে সকল সুবিধা ভাগ করবে।
  • ৩-৫ বছর বয়সী শিশু: ব্যয়ের বিষয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।