মেঘমায়া রিসোর্ট

অবস্তান: রুইলুই পাড়া, সাজেক ভ্যালি , রাঙামাটি , বাংলাদেশ

মেঘ ,পাহাড় আর প্রকৃতির নিবিড় আলিঙ্গনে কাটুক আপনার প্রিয় মুহূর্ত মেঘমায়ায়।বিস্তারিত জানতে 01611934793/ 01874356527

রুমের ধরন ও সুবিধাসমূহ

মেঘমায়া রিসোর্ট সাজেক ভ্যালির অন্যতম আকর্ষণীয় রিসোর্ট, যা মিজোরামের মনোমুগ্ধকর ভিউয়ের জন্য বিখ্যাত। রিসোর্টটিতে মোট ৮টি রুম রয়েছে, যা আরাম ও সৌন্দর্যের নিখুঁত সমন্বয় তৈরি করে।

এখানে থাকছেন ফ্যামিলি সুইট ৮,০০০ টাকায়, ডুপ্লেক্স রুম ৭,৫০০ টাকায়, রেগুলার কাপল রুম ২টি, প্রতিটির ভাড়া ৫,৫০০ টাকা, এবং প্রিমিয়াম কাপল রুম ৪টি, প্রতিটির ভাড়া ৬,০০০ টাকা।

প্রতিটি রুমেই রয়েছে আরামদায়ক বিছানা, আধুনিক সুবিধা, এবং জানালা খুললেই দেখা মিলবে মেঘের খেলা ও পাহাড়ের দৃশ্য।

মেঘমায়া রিসোর্টে অবস্থান মানে শুধু থাকা নয়, বরং সাজেকের মেঘে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য অভিজ্ঞতা পাওয়া। তবে মৌসুম ও চাহিদা অনুযায়ী রুম ভাড়া পরিবর্তিত হতে পারে, তাই বুকিংয়ের আগে দাম নিশ্চিত করে নেওয়াই ভালো।

ভিউ ও প্রাকৃতিক সৌন্দর্য

মেঘমায়া রিসোর্ট, প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের এক অনন্য আশ্রয়স্থল। পাহাড়ের উঁচুতে অবস্থিত এই রিসোর্ট থেকে মিজোরামের মনোমুগ্ধকর ভিউ এবং মেঘে মোড়া পাহাড়ের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। সকালে সূর্যোদয়ের আলো আর বিকেলে সূর্যাস্তের রঙিন আভা মেঘমায়া রিসোর্টের সৌন্দর্যে যোগ করে অন্যরকম রোমাঞ্চ।

সবুজে ঘেরা পরিবেশ, আরামদায়ক রুম, আর মেঘের সঙ্গে সময় কাটানোর সুযোগ—সব মিলিয়ে এটি সাজেক ভ্যালির অন্যতম আকর্ষণীয় গন্তব্য। যারা প্রকৃতির কাছাকাছি থাকতে চান, নিরিবিলি পরিবেশে বিশ্রাম নিতে চান, তাদের জন্য মেঘমায়া রিসোর্ট হতে পারে এক আদর্শ ঠিকানা।

পছন্দের রুম বুকিং করতে যোগাযোগ করুন